মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ছাত্রদলের মারধরে ফেটে গেছে ঢাবির হল সংসদ নেতার কানের পর্দা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার

শাহবাগ থানায় ছাত্রদলের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল সংসদের সংস্কৃতি সম্পাদকের কানের পর্দা ফেটে গেছে। রোববার (২৬ এপ্রিল) ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে ভিপি সাদিক কায়েম বলেন, শাহবাগ থানায় মব করে মুহসিন হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাস ইসলামের কানের পর্দা ফাটিয়ে দিয়েছে ছাত্রদল।
তিনি আরও বলেন, সাংবাদিক, শিক্ষার্থী এবং ডাকসু ও হল সংসদের প্রতিনিধিদের ওপর এই ন্যক্কারজনক হামলার ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে ডাকসু। শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।
এদিকে শনিবার নিজের ফেসবুক পোস্টে ভুক্তভোগী হল সংসদ নেতা মো. জুলহাস ইসলাম বলেন, ‘অবশেষে মেডিকেল রিপোর্ট পেলাম, আমার কানের পর্দা ফেটে গেছে। এটি করার জন্য ছাত্রদলকে ধন্যবাদ। সম্ভবত এটি আপনাদের এবং আমার নিন্দুকদের জন্য ভালো সংবাদ। চাইলে উল্লাস করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘বিশেষ ধন্যবাদ আমার ছাত্রদলের আহ্বায়ক বন্ধুকে। তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। তবে আমার বিশ্বাস, যদি মনুষ্যত্ব থেকে থাকে তবে একদিন তিনি এটি নিয়ে অপরাধবোধে (গিল্টি ফিল) ভুগবেন। আমার সকল শুভাকাঙ্ক্ষী আমার জন্য দোয়া করবেন।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories