মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার

জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ১৫০ জন বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানিয়েছে ভারত। সোমবার (৫ অক্টোবর) আটককৃতদের পুশব্যাকের জন্য ভারতীয় বিমান বাহিনীর বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্যের ভিত্তিতে এই খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে অবৈধ অভিবাসী শনাক্তকরণ জরিপ চালিয়ে প্রায় ৫০০ জনকে আটক করে শ্রীনগর শহরের উপকণ্ঠে পুলিশি হেফাজতে রাখা হয়। সেখান থেকে প্রাথমিক ধাপে ১৫০ জনের এই দলটিকে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এবং আগামী ৭ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক চলতি বছরের মে মাসে গঠিত জনসংখ্যা পরিবর্তন সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির প্রথম মাঠপর্যায়ের জম্মু ও কাশ্মীর পরিদর্শনের দুই মাস পর এই পদক্ষেপ নেওয়া হলো। দীর্ঘ দিন ধরে কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় বসবাসকারী এই আটককৃত অভিবাসীরা মূলত ভাঙ্গারি কুড়ানোসহ নানা ধরনের শ্রমিকের কাজ করে আসছিলেন।
আটককৃতদের মধ্যে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকও রয়েছেন, যাদের পর্যায়ক্রমে বহিষ্কার করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কমিটিকে জানানো হয়, জম্মু ও কাশ্মীরে ৭ হাজার ৬৫৬ জন রোহিঙ্গা এবং ৫০৪ জন বাংলাদেশি অবস্থান করছেন, যাদের বিরুদ্ধে মোট ১১৭টি মামলা রয়েছে। অনিয়ন্ত্রিত অভিবাসন রোধ এবং ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন পর্যালোচনা করে আগামী এক বছরের মধ্যে সুপারিশ জমা দেবে এই উচ্চপর্যায়ের কমিটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories