রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার

স্থানীয় সরকার নির্বাচন ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হয়ে জুন মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় গাইবান্ধা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে গার্ড অব অর্নার দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং তা জুন পর্যন্ত চলবে। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান জনগণের সরকার বদ্ধপরিকর এবং প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে আমাদের প্রতি আগামী যে স্থানীয় সরকারের নির্বাচন আসছে, এই নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু এবং দল নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন, আমরা করব। তিনি বলেন, নির্বাচনের কোন কলঙ্ক বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী ঘারে নিবেন না। এই করণে আগামী দিনগুলোতে স্থানীয় সরকার নির্বাচনে আমরা এই নিশ্চয়তা দিতে চাই।
দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল দপ্তরের সার্বিক বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories