রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে।
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসুচির অংশ হিসেবে শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাতের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন।
এ সময় ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, ইউপি সদস্য আমিনুর রহমান ও শাহিন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া প্রবীণদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুস্থ জীবন নিশ্চিত করণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সবশেষে প্রবীণদের অংশগ্রহণে দিবসটির বিভিন্ন কর্মসূচি সম্পন্ন হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories