মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি,মন্ত্রিসভার অনুমোদন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনের ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে দুর্গাপূজার নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারি ছুটির পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছিল। তবে এর পরের দিন অর্থাৎ ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা ছিল। এরপরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।
মন্ত্রিসভায় ২২ অক্টোবর ছুটি অনুমোদিত হওয়ায় এখন ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
চলতি বছর মহালয়া অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উদযাপিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories