শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

নতুনভাবে আসছে বৈশাখের গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২০ বার
নতুনভাবে আসছে বৈশাখের গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

বাঙালির পহেলা বৈশাখ উদযাপনকে রাঙিয়ে দেয়া উল্লেখযোগ্য কয়েকটি গানের মধ্যে অন্যতম একটি ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। প্রায় ১৮ বছর আগে কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে গাওয়া গানটি ওই সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। যা এখনো বৈশাখী উৎসব-আয়োজনে দেখা যায়।
বৈশাখের জনপ্রিয় এ গানটি এবার নতুন করে নতুন আয়োজনে নতুন প্রজন্মের দর্শক-শ্রোতার কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে একটি দেশীয় সংগীত প্রযোজনা সংস্থা। এবারও নতুন সংগীতায়োজনে রয়েছেন গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। গানটির নতুন সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিও চিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানিয়েছেন তিনি।
শওকত আলী ইমন বলেন, ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটির শ্রোতাপ্রিয়তা কতটা তা আর নতুন করে বলার নেই। দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। পৃথিবীর যেখানেই গেছি, এই গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে গানটিকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন করে সংগীতায়োজনের ভাবনা। আমরা চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজেদের মতো করে নিজের করে নেবে।
গানটির নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন নিজে এবং রিয়েলিটি শো চ্যানেল আই সেরা কণ্ঠের ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও পাওয়ার ভয়েসের কর্নিয়া। এর কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সম্প্রতি রাজধানীর তিনশ’ ফিট এলাকায় এর মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এবারের বৈশাখকে কেন্দ্র করে শিগগিরই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে মুক্তি পাবে গানটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories