শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

নারায়ণগঞ্জে চালু হলো নতুন সিনেপ্লেক্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার

রোজার ঈদের দিন থেকে নারায়ণগঞ্জে চালু হওয়ার কথা ছিল মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। তবে সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে আজ ৭ এপ্রিল থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে সিনেপ্লেক্সটি।
জালকুড়ির সীমান্ত টাওয়ারে অবস্থিত সিনেপ্লেক্সটি নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হয়নি বলে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আপাতত স্বল্প পরিসরে দুপুর ও বিকেলের দুটি শো চলবে সেখানে। শিগগির পুরোদমে সব শো চালু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ।
মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘চলচ্চিত্রশিল্প উন্নয়নে ভালো ভালো সিনেমা যেমন প্রয়োজন, তেমনি ভালো সিনেমা হলও প্রয়োজন। সময়ের সঙ্গে দর্শকের রুচি বদলেছে। দর্শক সুন্দর পরিবেশ চায়, নিরাপত্তা চায়। উন্নতমানের স্ক্রিন, সাউন্ড সিস্টেম সিনেমাকে দর্শকের কাছে উপভোগ্য করে তোলে। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের দর্শকদের একটি আধুনিক মাল্টিপ্লেক্সের চাহিদা ছিল। পূর্বঘোষণা অনুযায়ী শাখাটি চালু করতে পেরে আমরা সন্তুষ্টি বোধ করছি।
স্টার সিনেপ্লেক্সের নতুন এই মাল্টিপ্লেক্সে রয়েছে তিনটি হল। যার মধ্যে দুটি হলের প্রতিটিতে ১৭৮টি আসন এবং একটি হলে থাকছে ৭৫টি আসন। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’-এর সঙ্গে এতে দেখা যাচ্ছে হলিউডের অ্যানিমেশন সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories