বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

গাইবান্ধায় গণটিকাদান কর্মসূচীর উদ্বোধন

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
  • আপলোডের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১৪৬ বার

সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচী শুরু হওয়ায় শনিবার গাইবান্ধা পৌরসভা উদ্যোগে পৌরসভা চত্বরে গণটিকাদান কর্মসূচীর আয়োজন করা হয়। গণটিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন। পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শাহীন টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমানের সভাপতিত্বে ও কাউন্সিলর সরদার মো. হাসুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আ.ম. আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাফিউল আলম, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, এজেডএম মহিউদ্দিন রিজু, শেখ শাহীন, আবু বকর সিদ্দিক স্বপন প্রমুখ।

গণটিকাদান কর্মসূচী উপলক্ষে গাইবান্ধা জেলা কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মনিটরিং টিমের স্বেচ্ছাসেবকরা টিকাদান কেন্দ্রে সার্বক্ষনিক সহযোগিতা প্রদান করে আসছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে শনিবার সকাল ৯টা থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories