রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১০ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গাইবান্ধা শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নতুন দায়িত্বপ্রাপ্ত দুই নেতাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে নেতাকর্মীরা জেলা ছাত্রদল কার্যালয়ে সমবেত হন। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে তাঁর নতুন দায়িত্ব বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
একই সঙ্গে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় গাইবান্ধার নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।
আনন্দ মিছিলে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব, সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুজ্জামান রবিন, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরমান হোসেন বাপ্পি এবং শহর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া গাইবান্ধা কৃষি ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি ইশরাক চৌধুরীসহ জেলা, উপজেলা ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন।
কর্মসূচিকে ঘিরে দুপুর থেকেই দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। পরে শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories