ইরানের শত্রুদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছে দেশটির স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজ। একই সঙ্গে সংগঠনটি সরকারকে ‘পরিমিত ও ভারসাম্যপূর্ণ’ নীতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত ‘সরকার সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাসিজ।
বাসিজ জানিয়েছে, বাসিজ বলেছে, জাতীয় ঐক্য বজায় রাখতে ইরানের সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শুনতে হবে এবং তাদের ‘ন্যায্য দাবিগুলোর’ প্রতি গুরুত্বসহকারে মনোযোগ দিতে হবে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, সামাজিক সংহতি বিনষ্ট করতে ইরানের শত্রুপক্ষ দেশের মধ্যকার অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগানোর চেষ্টা করবে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অন্যতম শাখা এবং স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী হিসেবে পরিচিত বাসিজ আরও জানিয়েছে, তারা সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সূত্র: আল-জাজিরা।
Leave a Reply