গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ৪৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সুজন মিয়া নামের এক জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ অক্টোবর (বৃহস্পতিবার ) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ। অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসান উপস্থিত ছিলেন।
অভিযানকালে সুজন মিয়ার বাড়িতে মজুত করে রাখা ৪৭ বস্তা সার পাওয়া যায়। সুজন মিয়া শামছুল হকের ছেলে । পরে এসব সার জব্দ করা হয়। একই সঙ্গে সার মজুতের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ ঘটনায় সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে, জব্দ করা সার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি বা বেশি দামে বিক্রির চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply