সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পুত্রজায়ায় বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি ও বিদ্যানন্দের যৌথ উদ্যোগ শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল খেলাপি ঋণ কমছে: ড. তিতুমীর জয়ে চেলসি অধ্যায় শুরু এমিলিয়ানো মার্তিনেজের দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফলাফল প্রকাশ এসএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে যা বললেন : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি

পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানার শাস্তি কম হয়েছে মনে করেন আফ্রিদি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩২ বার

টানা চারটি আইসিসি ইভেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচ জিতলেও শেষ চারে পৌঁছাতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। পুরো টুর্নামেন্টে পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। খারাপ পারফরম্যান্সের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের শাস্তি দিয়েছে।
সাধারণত খেলোয়াড় খারাপ খেললে দল থেকে বাদ পড়ার ঘটনা ঘটে। কিন্তু এবার পিসিবি কঠোরভাবে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি করে জরিমানা করা হবে। এক প্রতিবেদনে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এই নজিরবিহীন শাস্তিকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
আফ্রিদি শাস্তির ধারণা নিয়ে বিরোধিতা করেননি। তবে এর পরিমাপ নিয়ে তার আপত্তি রয়েছে। সামা টিভির সঙ্গে আলাপে তিনি বলেন, শাস্তি নগণ্য। ৫০ লাখ রুপি দিয়ে খেলোয়াড় কী করবেন? এটাকে শাস্তি মনে হয়নি। শাস্তি আরও কার্যকর হতে পারত। আফ্রিদির মতে, খারাপ পারফর্ম করা খেলোয়াড়দের প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠানো উচিত এবং কিছু খেলোয়াড়কে অন্তত দুই বছর জাতীয় দলের বাইরে রাখা যেতে পারে।
আফ্রিদি বলেন, যে খেলোয়াড়রা পারফর্ম করবে না, তাদের প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠিয়ে দেন। কিছু খেলোয়াড় আছে, আমার মতে, তাদের অন্তত দুই বছর জাতীয় দলের বাইরে রাখা উচিত। এটাই যথেষ্ট।
তবে কাগজে ৫০ লাখ রুপি কম নয়। ‘সি’ ও ‘ডি’ গ্রেডের খেলোয়াড়দের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে বেতন ১০ লাখ রুপি এবং আইসিসির শেয়ার বা সাড়ে সাত লাখ রুপি। অর্থাৎ এই শাস্তির কারণে খেলোয়াড়দের কয়েক মাসের বেতনও খোয়াতে হতে পারে।
মহসিন নাকভির অধীনে পিসিবি মনে করে, খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কার অবশ্যই পারফরম্যান্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এই নীতি অনুসারে তারা খেলোয়াড়দের বেশি প্রশংসা ও পুরস্কার দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories