সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফলাফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এর আগে গত বছর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশে সময় লেগেছিল ৮৯ দিন।
সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় পাসের হার ৬৫.১০%। পরীক্ষার্থীরা বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে (https://results.nu.ac.bd) ফলাফল দেখতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত। শিক্ষার্থীদের সময় ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য। এই অর্জনের পেছনে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষা ৩০ এপ্রিল ২০২৬ শুরু হয়ে ১৫ জুন ২০২৬ শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনায় দ্রুততা ও দক্ষতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো। প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা প্রয়োজনে ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories