বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

গাজীপুরে ২০ হাজার ৬শত পিচ ইয়াবাসহ গ্রেফতার-১

বিথীকা হালদার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার

গাজীপুরের গাছায় ৬২ লাখ টাকা মূল্যের ২০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিয়ারু (৩৪) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজারের ভূষিরমিল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

‎র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় পিয়ারুকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ হাজার ৬০০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ টাকা।

‎গ্রেফতারকৃত পিয়ারু চট্টগ্রামের পটিয়া থানার আজিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়ারু জানান, পলাতক মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশে তিনি ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করতেন।

‎এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল।

‎এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন সন্ধ্যায় র‍্যাব-১ ২০ হাজার ৬ শত পিচ ইয়াবাসহ পিয়ারু (৩৪) কে মাদক মামলায় থানায় হস্তান্তর করে। সে এখন থানা হাজতে আছে। সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories