সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রমজানে নতুন সময়সূচি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রমজানে নতুন সময়সূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি। এ সময়সূচি শুধু পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম নির্ধারিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করার জন্যও বলা হয়েছে।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, প্রতিবছর রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে কিছুটা পরিবর্তন আনা হয়। নতুন সময়সূচি অনুযায়ী একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। রমজান মাসে সব বিভাগ, কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত সময়সূচি মেনে যথাযথভাবে কার্যক্রম পরিচালনার আহ্বানও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories