শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার

বগুড়া প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার

চলতি অর্থবছরে বগুড়াসহ দেশের ১০ জেলায় আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি জানান, ক্রীড়াঙ্গন চাঙা করার পাশাপাশি দেশের যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বিএনপি সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজকে প্রযুক্তি নির্ভর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা হচ্ছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সময় ফাঁকা জায়গা দখল করে স্থাপনা করা হয়েছে। বর্তমানে যেখানেই খালি জায়গা থাকবে, সেখানেই খেলার উপযোগী মাঠ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অর্থ বছরে ১০টি স্পোর্টস ভিলেজ তৈরি করারও পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি হবে বগুড়ায়।
রোববার বিকেলে বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই দিন বগুড়া শহরতলীর মম ইন অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী যুবকদের এআই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই হাজার প্রশিক্ষণার্থী, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও সমন্বয়কারীরা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে চলমান ফ্রিল্যান্সিং প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কারী ৮ জন ফ্রিল্যান্সারের হাতে ল্যাপটপ এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ২৪ জন ফ্রিল্যান্সারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories