বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া সৌদির পাশে মালয়েশিয়া ॥ পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য: আনোয়ার মালয়েশিয়া দিবসে ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান রিকন্ডিশন্ড ইভি আমদানি নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশজুড়ে বারভিডার কর্মসূচি না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার

রাজধানীর উত্তরখানের এসটিএস এলাকায় দায়িত্বরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর।
রোববার সকালে এসটিএস এলাকায় কর্মরত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালায়। হামলার খবর পেয়ে প্রশাসক ও সংসদ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক হামলার ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে।
পরে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। সেখানে তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories