শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪১ বার

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক আজ দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)’-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, গত ২৬ জুলাই জারি করা এক অফিস আদেশের মাধ্যমে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বাণিজ্য, ব্যবসা ও শিল্পখাতের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে মো. ফজলুল হককে এফবিসিসিআই’র প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগটি ট্রেড অর্গানাইজেশনস আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নবনিযুক্ত প্রশাসককে ১২০ দিনের মধ্যে এফবিসিসিআইর একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারের নিয়োগাদেশ অনুযায়ী মো. ফজলুল হক আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
প্রবীণ এই ব্যবসায়ী নেতা এর আগে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে দেশের তৈরি পোশাকের নিটওয়্যার খাতের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories