ঢাকার সাভারে আগুনে পুড়েছে সিঙ্গার কোম্পানির একটি গোডাউন। গতকাল সকাল ৭টার দিকে তেঁতুলজোড়া এলাকায় ওই গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট চেষ্টা চালায়।
ভয়াবহ অগ্নিকান্ডের পর ঢাকা-আরিচা মহাসড়কে সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। দুপুরে ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সাভার ফায়ার সার্ভিসের এরিয়া কমান্ডার আবদুল হালিম বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। কীভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখছে ফায়ার সার্ভিস। তবে মালিকপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেনি। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারখানার ম্যানেজার মৃণাল কান্তি দাস বলেন, ভবনটিতে তখন কোনো কর্মী কাজ করছিল না।
Leave a Reply