বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৮ম নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার আবেদন গ্রহণ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত ২ ফেব্রুয়ারি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ প্রকাশ করা হয়েছে।
নতুন নীতিমালার আলোকে এনটিআরসিএর অনলাইন আবেদন গ্রহণ প্ল্যাটফর্ম হালনাগাদের কাজ চলমান রয়েছে। এই হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে অনিবার্য কারণে ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ায় পর আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু করা হবে।
Leave a Reply