সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
অপরদিকে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোম ও মঙ্গলবার (২৬-২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দুদিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার (২৮-৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই ৩ দিনে সারাদেশে শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট প্রায় একই রকম থাকতে পারে। এর মধ্যে বুধবার সারাদেশে দিন-রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া, আগামী শুক্রবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories