মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

গাইবান্ধায় করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১২৩ বার

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় মঙ্গলবার করোনা ভাইরাসে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ৫৬ জন। এরমধ্যে গোবিন্দগঞ্জে ১৭, সদরে ১৭, ফুলছড়িতে ৩, সুন্দরগঞ্জে ৩, সাঘাটায় ৩, পলাশবাড়ীতে ৬ ও সাদুল্যাপুর উপজেলায় ৭ জন।

করোনায় মৃত ব্যক্তিরা হলো- গাইবান্ধা পৌরসভার ফকিরপাড়ার মমিনুল ইসলাম (৫০), সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের সুনীল মহন্ত (৮২), পলাশবাড়ি উপজেলার মো. সেলিম রেজা (৫৫), সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের ভোলা মিয়া (৬০) ও যুগিপাড়া গ্রামের জাহেদা বেগম (১০০)।

তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ৫৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৮ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫১ জন। এরমধ্যে ৪১ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১১ হাজার ৬৫৫ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে। এছাড়া জেলায় করোনায় শনাক্ত ৩ হাজার ৯৫১ জনের মধ্যে ২ হাজার ৮১৬ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories