সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

নওরোজ সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন

বিথীকা হালদার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার

দৈনিক নওরোজ” পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর বিরুদ্ধে দায়ের হওয়া তথাকথিত ষড়যন্ত্রমূলক ও মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় টঙ্গী প্রেসক্লাবের সামনে টঙ্গীতে কর্মরত সাংবাদিকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সত্যনিষ্ঠ সাংবাদিককে মিথ্যা মামলায় কারাবন্দি করা সংবাদ পেশার প্রতি চরম অবমাননা। এটি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা এবং গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। তারা আরও বলেন, কয়েকজন আমলার বিরুদ্ধে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের জেরে এক ব্যক্তিকে বাদী বানিয়ে সম্পূর্ণ বানোয়াট মামলায় সিনিয়র সাংবাদিক শামসুল হক দুররানীকে কারাগারে পাঠানো হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তি না দিলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
মানববন্ধনের সভাপতিত্ব করেন দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি বায়েজিদ হোসেন এবং সঞ্চালনা করেন সাংবাদিক ওলিদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, টঙ্গী থানা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, দৈনিক যায়যায়দিনের রাজিব, দৈনিক সমকালের আবু সালে মুসা, দৈনিক খোলা কাগজের সুজন সারোয়ার, দৈনিক নওরোজের জাহাঙ্গীর আকন্দ, দৈনিক নওরোজের হানিফ হোসেন, আনন্দ টেলিভিশনের শাকিল আহমেদসহ টঙ্গীর স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories