সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার

কুয়াশা আর শীতল বাতাস সঙ্গী করে দাপটে রয়েছে শীত। বিশেষ করে রাতের বেলায় ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া হিমেল হওয়া জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনের। এ অবস্থার মধ্যেই রোববার (৭ ডিসেম্বর) মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত এক সপ্তাহ ধরে পঞ্চগড় জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তেঁতুলিয়ায়। রোববার সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। যাকে মৃদুশৈত্য প্রবাহ বলে বলছেন আবহাওয়া অধিদপ্তর। বইতে শুরু করেছে উত্তরীয় হিম বাতাস। কমতে শুরু করেছে সূর্যের তেজ।
গত সাতদিন ধরে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল শনিবার সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এ কয়েকদিন ধরে সকাল থেকে ঝলমলে রোদের দেখা মেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে আসার কারণে আগের চেয়ে তুলনামূলকভাবে একটু বেশি শীত অনুভূত হচ্ছে। এর আগে গত সপ্তাহ ধরেই তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে উঠানামা করছে।
এই কয়দিন আকাশে মেঘের আনাগোনা থাকায় সূর্যের প্রখরতা ছিল অনেকটাই কম। শনিবার বিকেল তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, গত কয়েকদিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমতে শুরু করেছে। চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময়ই কুয়াশার চাঁদরে ঢেকে থাকার কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে কমে আসায় দিনের বেলাতেও হালকা শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর পরেই গ্রামের হাট বাজার গুলো ফাঁকা হয়ে পড়ছে মানুষ হয়ে পড়ছে ঘরমুখি। এদিকে শীত জনিত নানা রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা হাসপাতাল গুলোতে ভর্তি হচ্ছে।
জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় প্রায় আট হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও লক্ষাধিক মানুষের জন্যে শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে বার্তা প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories