সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ঢাকায় দিনের তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার

ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত কমে যেতে পারে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত কমে যেতে পারে। এ ছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ দশমিক ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories