শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বে বোমা মেরে হত্যা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৪৫ বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বে জিয়ারুল (৫৫) নামে এক ব্যক্তিকে বোমা মেরে হত্যার অভিযোগ উঠেছে। বোমার আঘাতে আহত হয়েছে জিয়ারুলের ছোট ভাই টুকু (৫০)।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

রোববার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান, প্রায় আড়াই মাস আগে পার্শ্ববর্তী পাঁকা ইউনিয়নের তরিকুল ও বাবু গ্রুপের ইয়াবার চালান আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় তারা মফিজুলের ছেলেকে দায়ী করে দুগ্রুপের সংঘর্ষ বাধে।

তখন বোমা মেরে মফিজুলের একটি চোখ নষ্ট করে দেওয়া হয়। এর রেশ ধরেই শনিবার রাতে আবারও দু-গ্রুপ বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জিয়ারুল ও টুকু বোমার আঘাতে গুরুতর আহত হন।

পরে তাদের চিকিৎসার জন্য শিবগঞ্জ আনার পথে পদ্মা নদীতেই জিয়ারুল মারা যান এবং তার ভাই টুকুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, মাদক নিয়ে দুগ্রুপের দ্বন্দ্বে বোমাবাজির ঘটনা ঘটেছে। এতে জিয়ারুল নিহত হন এবং তার ভাই আহত হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories