শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, ঘাতক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যার অভিযোগে ঘাতক মাররুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। হত্যাকান্ডের শিকার আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। আটক মাররুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয়দের বরাদ দিয়ে উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান জানান, মাররুফ বিন হাবিব সন্ধ্যার দিকে আকরামকে তার বাড়িতে ডেকে নেয়। এ সময় তার ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করে মরদেহটি বাড়ির আঙিনায় ফেলে রাখেন। ঘটনার প্রায় দুঘন্টা পর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার ও ঘাতক মাররুফ বিন হাবিবকে আটক করা হয়।
তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটা এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
নিহতের বড় ভাই রাকিব সরকার জানান, আকরাম বিকেল পর্যন্ত বাড়িতেই ছিল। এরপর বাইরে যাওয়ার জন্য বের হয়, তখন জিজ্ঞাসা করলে সে বলে মাররুফ ভাই ফোন দিয়েছেন, ওদের বাড়িতে যাচ্ছি। তার সঙ্গে কোনে বিরোধ ছিল কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুজন এক সঙ্গেই চলাফেরা করতো। কিন্তু কী এমন অপরাধ ছিল যে, ভাইকে মেরে ফেলতে হবে। তিনি এ ঘটনায় মারফের ফাঁসির দাবি জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories