বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

বরিশাল বিভাগে একদিনে প্রাণ গেল আরও ১৪ জনের

জেলা প্রতিনিধি, বরিশাল
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৩৭ বার

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ছয় হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনায় আটজন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩২২ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৫৬ দশমিক ২১ শতাংশ। আজ শনিবার (৩১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১১৯ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৮০ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৮৪ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১৫৬ জন।  পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ২৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮০ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৪৫ জন।ভোলা জেলায় নতুন ১৫৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩ হাজার ৮১৭ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৩৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪০৬ জন।পিরোজপুরে নতুন ৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭২ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৪৯ জন।বরগুনায় নতুন একজন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত  হয়েছেন ২ হাজার ৮৫৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন।ঝালকাঠি জেলায় নতুন ৬ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত  হয়েছেন ৩ হাজার ৯৮৩ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯০ জন।মৃত্যুবরণকারীদের মধ্যে ছয়জন উপসর্গ নিয়ে এবং দুজন করোনা রোগী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এ ছাড়া ভোলা জেলা সদর হাসপাতালে দুজন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা গেছেন।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৩৩ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩৪০ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১৪৩ জনের করোনা পজিটিভ, ১৯৭ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ২০২ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১১৩ জন পজিটিভ ও ৭২ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories