বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

সাতদিনের ‘প্রেমিক’কে ছাড়াতে গিয়ে ৮০ হাজার টাকা খোয়ালেন তরুণী

বরিশাল প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩০ বার

হোয়াটসঅ্যাপে মাত্র সাতদিনের পরিচয়ে এক কথিত লন্ডন প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বরিশালের এক তরুণীর। তবে এই পরিচয়ই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। লন্ডনপ্রবাসী পরিচয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে ওই তরুণী খুইয়েছেন ৮০ হাজার টাকা।
জিডি সূত্রে জানা গেছে, প্রতারক চক্রের সদস্য ইমরান নিজেকে লন্ডনপ্রবাসী হিসেবে পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে। সম্পর্ক গভীর হওয়ার এক পর্যায়ে সে জানায়, লন্ডন থেকে বাংলাদেশে আসার সময় সে সঙ্গে ৪২ লাখ টাকা মূল্যের ডলার এবং প্রেমিকার জন্য সোনার বার নিয়ে আসছে। এরপরই কৌশলে শুরু হয় প্রতারণা।
অভিযোগ অনুযায়ী, কথিত প্রেমিককে ছাড়িয়ে আনার কথা বলে এক নারী নিজেকে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করে। কাস্টমসে ইমরানকে আটক করার ভয় দেখিয়ে তাকে ছাড়াতে ৮০ হাজার টাকা দাবি করা হয়। প্রেমিককে মুক্ত করার আশায় তরুণী বিকাশের মাধ্যমে সেই টাকা পাঠিয়ে দেন।
টাকা পাঠানোর পরও প্রতারকরা ক্ষান্ত হয়নি; বরং ইমরানকে ছাড়াতে আরও টাকার দাবি জানায়। অতিরিক্ত অর্থ জোগাড় করতে গিয়ে তরুণী পরিবারের সদস্যদের শরণাপন্ন হলে পুরো ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন যে, তিনি একটি সুপরিকল্পিত প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন।
গত ৫ জুলাই বরিশাল কোতোয়ালি মডেল থানায় প্রতারণার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী তরুণী। তিনি বলেন, “হোয়াটসঅ্যাপে সাতদিনের পরিচয়কে কেন্দ্র করে আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়েছে প্রতারক চক্র।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, “প্রতারণার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অনলাইন দুনিয়ায় অচেনা ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সচেতনতা অবলম্বনের জন্য সতর্ক করেছেন পুলিশের সংশ্লিষ্টরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories