বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

বরিশালের হাসপাতালে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : ড. জিয়া উদ্দিন হায়দার

বরিশাল প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার

বিনা চিকিৎসায় বরিশাল থেকে যাতে ঢাকায় যেতে না হয়, এখানেই (শেবাচিম হাসপাতালে) যেন চিকিৎসা পায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধান মন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড.জিয়া উদ্দিন হায়দার।
বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিচালনা পর্ষদ ও বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জেলা শহরে একটি করে বার্ন ইউনিট কর্নার চালু হবে, যাতে বার্নের রোগীরা তাৎক্ষনিক চিকিৎসা পেতে পারে।
এর আগে সকাল সাড়ে ৯টায় হাসপাতালের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি হাসপাতালের সেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর, বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রেফায়েতুল হায়দার, বরিশাল ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, বাংলাদেশ শিশু হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, বরিশাল নাগরিক ফোরামের সভাপতি ডা. মিজানুর রহমান, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।
মতবিনিময় সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং রোগীদের আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারীরা হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদান করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories