সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

রাজাপুরে ছাত্রদল সভাপতির ওপর হামলার অভিযোগ, আহত-৩

ঝালকাঠি প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৫ বার

ঝালকাঠির রাজাপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সজিবসহ তিনজন আহত হয়েছেন।
সোমবার রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজিব। এছাড়াও আহত হয়েছেন তার বড় ভাই বাবুল ও কাইফ নামে আরও একজন।
আহত ও স্থানীয়দের অভিযোগ, লেবুবুনিয়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ বিষয়ে প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে সজিব ও স্থানীয়দের বাকবিতণ্ডা হয়। পরে এক পর্যায়ে মাদকসেবিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রায় ২০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।হামলায় গুরুতর আহত সজিবকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য দুই আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আফজাল। তিনি দাবি করেন, মাদক ব্যবসার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং মূলত ডাবের ব্যবসা নিয়ে সোহেল আকনের সঙ্গে সজিবের বড় ভাইয়ের বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তার অভিযোগ, সজিবের পক্ষের লোকজন আগে হামলা চালিয়ে একজনের পা ভেঙে দিয়েছে।
এ বিষয়ে রাজাপুর থানার তদন্ত ওসি ফিরোজ কামাল জানান, ঘটনাটি তারা মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories