সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলমনগর উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কয়েকজন মেডাম শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং নিয়ম বহির্ভূত ছুটি ভোগের অভিযোগ উঠেছে। এ ছাড়াও ম্যানেজিং কমিটির বিরুদ্ধেও রয়েছে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ। এসব বিষয়ে স্থানীয় এক ব্যক্তি সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তুলে ধরেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগর উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় বাসিন্দা আমির হোসেন আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কিছু শিক্ষক নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকেন। অযথা ছুটি কাটানো, সময়মতো ক্লাস না নেয়া সঠিক টাইমে বিদ্যালয়ে যোগদান না করা এবং বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে অকার্যকর করে তোলার মতো গুরুতর অভিযোগ তোলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিও নানা ধরনের অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। স্থানীয় জনগণের অংশগ্রহণ বা মতামত ছাড়াই নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার ফলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক অনুপস্থিত থাকেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটছে। আমরা অভিভাবকরা খুবই চিন্তিত। আমি চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেয়।
এ বিষয়ে এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিদ্যালয়ের এমন অভিযোগ নিয়ে স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ নেয়, সেদিকে এখন তাকিয়ে আছে এলাকাবাসী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories