রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার
মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (২৭ আগস্ট) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আবদুল আলীম (৪৫), শাহাদাত ওরফে বেলচা শাহাদাত (২৩), হাসিবুল ওরফে সাবুল (২১), রায়হান (২১), ফজলে রাব্বি (৩০), সাইফুল ইসলাম (৩০), জান্নাতুল ফেরদৌস তামান্না (১৯), রুপম (১৯), সুরমা (২৫), আব্দুল হান্নান মন্ডল (৪৯), মো. শাহাবুদ্দিন (১৯), আমিনুল ওরফে রায়হান (২০) ও ইমন (২০)।
মোহাম্মদপুর ও আদাবর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়াও মাদক, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইনসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১ দশমিক ৫ গ্রাম ওজনের ১৫ পুরিয়া হেরোইন, ২৩ পিস ইয়াবা ও ১০ পুরিয়া গাঁজাসহ মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories