বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

দুবাইয়ে স্বর্ণের দাম ৩০ দিনের সর্বোচ্চে, দেশে ভরি কত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮২ বার

দুবাইয়ে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে ৩০ দিনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় প্রতি গ্রাম ৩৭৯.২৫ দিরহাম। ফলে যারা অনম উৎসবকে সামনে রেখে স্বর্ণ কেনার পরিকল্পনা করেছিলেন, তারা পড়েছেন দুশ্চিন্তায়। খবর গালফ নিউজ
বাজারদর অনুযায়ী, এই দাম সর্বশেষ দেখা গিয়েছিল ৮ আগস্ট। এখন বাজারে প্রশ্ন, দাম আবারও কি ৩৮০ দিরহামের সীমা ছাড়িয়ে যাবে? বিশ্লেষকরা বলছেন, দাম ৩৭৮ থেকে ৩৮২ দিরহামের মধ্যে ওঠানামা করতে পারে এবং পরিস্থিতি অনুকূল হলে ৩৮৪ দিরহাম পর্যন্তও পৌঁছাতে পারে।
খুচরা বিক্রেতারা বলছেন, দাম এভাবে বেড়ে গেলে অনম উপলক্ষে বিক্রি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এক জুয়েলারি ব্যবসায়ী জানান, ‘অনম বিক্রি আমাদের বড় মৌসুম নয়, তবে এ বছর কিছুটা ক্রয়ের আশা করেছিলাম। ইতোমধ্যে সব বড় ব্র্যান্ড অনম কালেকশন প্রস্তুত করেছে। কিন্তু যদি স্বর্ণের দাম রেকর্ড ছোঁয়ার শঙ্কা তৈরি হয়, ক্রেতারা পিছিয়ে যাবেন।
জুন মাসে স্বর্ণের সর্বোচ্চ দর রেকর্ড হয়েছিল ৩৮৩.৭৫ দিরহাম। এবার অনমের আগে দাম সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছানোয় বিক্রেতা ও ক্রেতা উভয়ের মাঝেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৬ আগস্টের সমন্বয় করা দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে সবশেষ গত ২৬ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরিতে এক লাফে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সবশেষ সমন্বয় করা দামেই দেশের বাজারে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।
এর আগে ২ দফায় বাড়ানোর পর গত ২৪ জুলাই ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তারও আগে জুলাইতেই টানা ২ দফায় মোট ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এরমধ্যে গত ২২ জুলাই ভরিতে ১ হাজার ৫০ টাকা ও ২৩ জুলাই ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানো হয়েছিল।
নতুন দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা।
সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৬ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩০ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৬ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories