বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর সেনা প্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পিত ও বাসযোগ্য গাজীপুর গড়তে চান: গাউক চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাজীপুরের কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বায়েজিদে নাশকতার ষড়যন্ত্র: মহিউদ্দীন ও শীর্ষ সন্ত্রাসী ‘সোর্স লিটন’সহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা রয়টার্সের প্রতিবেদন১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

‘অটোমেশন চালু না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার

স্বয়ংক্রিয় পদ্ধতি বা অটোমেশন চালু না হওয়া পর্যন্ত প্রয়োজনে কেয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, ব্যবসায়ীরা যেন কোনোভাবেই মনে না করেন, অহেতুক হয়রানি করার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ নিয়ে কাজ হচ্ছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত কর ও ভ্যাট সংস্কারবিষয়ক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপটি সঞ্চালনা করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা একটি একক ভ্যাট হার নির্ধারণ করতে চাই। কিন্তু এতে ব্যবসায়ীরাই বাধা হয়ে দাঁড়ান। এখন আর ভ্যাট দিতে কারও কাছে যেতে হয় না। এক ক্লিকেই নিজের সিস্টেম থেকে ভ্যাট দেওয়া সম্ভব।
করছাড় নিয়ে বক্তব্যে তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে দেশি-বিদেশি কোম্পানিগুলোকে করছাড় দিয়ে বিনিয়োগের আহ্বান জানানো হয়। কিন্তু দেখা যায়, আট বছরের জন্য করছাড়ের কথা থাকলেও তা ৪০ বছর পর্যন্ত চলতে থাকে। রাজস্ব ব্যবস্থাপনায় অদক্ষতা রয়েছে, যেটা স্বীকার করেই আমাদের এগোতে হবে। তার মতে, বিদেশি ঋণের বোঝা অনেক বেড়ে গেছে।
তিনি বলেন, নিজস্ব রাজস্ব বাড়াতে না পারলে এসব ঋণ পরিশোধ করাও একসময় বিপজ্জনক হয়ে উঠবে।
রাজস্ব খাতের সংস্কার নিয়ে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আমি দেখেছি, নীতিসংক্রান্ত বিভিন্ন ইস্যুতেই ৯০ শতাংশ সময় ব্যয় হয়ে যায়। তাহলে রাজস্ব আদায়ের সময় পাওয়া যাবে কীভাবে? এজন্য রাজস্ব খাতকে দুটি বিভাগে ভাগ করছি। একজনের জায়গায় দুজন কাজ করলে আশা করি পরিস্থিতির উন্নতি হবে।
ন্যূনতম করহার সংক্রান্ত বিধানকে ‘কালাকানুন’ আখ্যা দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এসব বিধান উঠিয়ে দেওয়া হবে। তবে এখনই তা করলে রাজস্ব আদায় অনেক কমে যাবে। ন্যূনতম কর শৃঙ্খলায় এলে তবেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে।
সংলাপে ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories