সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

২৪ ঘণ্টায় ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার
৮ জেলায় ঝড়ের আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

৮ জেলায় ঝড়ের আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
শ্রাবণের বিদায়লগ্নেও দেশজুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টিপাতের দাপট। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থার মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যার মধ্যে দেশের ৮ জেলায় ঝড় হতে পারে। সেই সঙ্গে এদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেয়াজ কবির জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় দেশের সর্বোচ্চ ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে নেত্রকোণায় ৬৯, পাবনার ঈশ্বরদীতে ৫৮, পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপে ৩২, নোয়াখালীর মাইজদীকোর্টে ২১ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে বুধবার সকাল ৬টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ হয়ে ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এছাড়া এর একটি বর্ধিতাংশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র এটি মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়ে
এই অবস্থায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories