সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা, টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার
বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা, টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

শ্রাবণের শেষদিকেও অব্যাহত রয়েছে বৃষ্টিপাতের দাপট। গত ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। সেই সঙ্গে বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড় হতে পারে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে কিশোরগঞ্জের নিকলিতে ১২৭ মিলিমিটার ছাড়াও চট্টগ্রামের আমবাগানে ৭৪, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬৫, পটুয়াখালীর খেপুপাড়ায় ৫৫, কক্সবাজারে ৪১, রাঙামাটিতে ৩৪ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরমধ্যে প্রথম দু’দিন ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
পরদিন শনিবার (৯ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
এদিকে রোববার (১০ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে এদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
অন্যদিকে সোমবার (১১ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি এই সময়েও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এছাড়া আগামী মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। আর এই সময়েও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories