রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সত্য বিকৃত করে আমাকে টার্গেট করা হচ্ছে: বিজয় সেতুপতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬২ বার

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। এবার এ নিয়ে কথা বলেছেন তিনি। এই অভিনেতা তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। বিজয় সেতুপতিবলেন, এই অভিযোগ ‘ঘৃণ্য’ এবং পুরো বিষয়টি একজন নারীর ‘নিজেকে নজরে আনার চেষ্টা’ ছাড়া আর কিছু নয়। ইতোমধ্যে সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, এক সাক্ষাৎকারে বিজয় বলেন, আমাকে যারা একটু হলেও চেনেন, তারা এ অভিযোগ শুনে হাসবেন। আমি নিজেকে জানি। এমন ঘৃণ্য অভিযোগে আমি বিচলিত নই। আমার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা দুঃখ পেয়েছেন, কিন্তু আমি বলি, ‘ছেড়ে দাও। এই নারী স্পষ্টতই নিজেকে নজরে আনার চেষ্টা করছে। সে তার কয়েক মিনিটের খ্যাতি উপভোগ করুক। তিনি আরও বলেন, আমার আইনি টিম ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। সাইবার ক্রাইমে অভিযোগ করেছি। গত সাত বছর ধরে আমি নানা গুজবের মুখোমুখি হচ্ছি, তবুও অক্ষত রয়েছি। এবারও তেমনই হবে।
বিজয় সেতুপতি মনে করছেন, তার নতুন সিনেমা ‘থলাইভান থলাইভি’ ভালো করায় কয়েকজন তাকে ইচ্ছাকৃত-ভাবে টার্গেট করছে। তিনি বলেন, আমার সিনেমা ভালো চলছে। সম্ভবত কিছু হিংসুটে মানুষ মনে করছে আমাকে কলঙ্কিত করলে আমার সিনেমাও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এভাবে কোনো কাজ হয় না।
উল্লেখ্য, সম্প্রতি রাম্যা মোহন নামে এক নারী এক্সে (সাবেক টুইটার) এ বিজয়ের বিরুদ্ধে যৌন হেনস্তা ও আর্থিক প্রস্তাবের অভিযোগ আনেন। তিনি লেখেন, আমাকে কারাভান ফেভারের জন্য ২ লাখ রুপির প্রস্তাব দেন, অথচ সামাজিক মাধ্যমে সাধুর মতো আচরণ করেন। তিনি আরও লেখেন, এটা একক কোনো ঘটনা নয়। এটা বহুজনের গল্প। মিডিয়া এই পুরুষদের দেবতার মতো পূজা করে। কোলিউডের মাদক ও কাস্টিং কাউচ কালচার কোনো কৌতুক নয়। আমি একজন মেয়েকে চিনি যাকে এই অন্ধকার জগতে টেনে নেওয়া হয়েছিল, এখন সে পুনর্বাসন কেন্দ্রে।তবে, এই পোস্ট পরে মুছে ফেলা হয়েছে। এখন বিজয় সেতুপতির ভক্তরা এবং ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ এই অভিযোগকে কীভাবে গ্রহণ করেন, সেটাই দেখার বিষয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories