রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

পর্ন-কাণ্ডে শিল্পার ফোন ‘ক্লোন’ করতে চান গোয়েন্দারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৯৭ বার

পর্ন-কাণ্ডে ফের পুলিশের মুখোমুখি হতে পারেন অভিনেত্রী শিল্পা শেঠি। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সূত্রে জানা গিয়েছে, রাজ কুন্দ্রার স্ত্রীর ফোনের ক্লোনিং করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার পরেই দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে তলব করতে পারে মুম্বাই পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

শিল্পার ফোনে কোনও গোপন নথি রয়েছে কি না, কিংবা তার ফোন থেকে গত কয়েক মাসে কোন কোন তথ্য মুছে ফেলা হয়েছে, তা তদন্ত করে দেখতে চান গোয়েন্দারা। অর্থাৎ শুধু রাজই নন, তদন্তকারীরা যে শিল্পাকেও সহজে ছাড়তে চাইছেন না, তা এক প্রকার স্পষ্ট গোয়েন্দাদের বক্তব্য থেকে।গত শুক্রবারই শিল্পাকে ৬ ঘণ্টা ধরে জেরা করেছে পুলিশ। রাজের অ্যাপ ‘হটশটস’-এ কী ধরনের ভিডিও প্রকাশ পেত, সেই বিষয়ে অবগত ছিলেন না বলেই জানিয়েছিলেন শিল্পা। বলেছিলেন, সেই অ্যাপের সঙ্গে তার কোনও যোগসূত্র নেই। একই সঙ্গে নিজের স্বামীর পক্ষে তার যুক্তি ছিল, যৌন উদ্দীপক ছবি এবং পর্নের মধ্যে পার্থক্য রয়েছে। রাজ পর্ন বানাতেন না বলেই দাবি করেন শিল্পা। মুম্বাই পুলিশ জানিয়েছিল, শিল্পা তার স্বামীকে নির্দোষ বলে দাবি করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories