সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা জামালপুরে দলবদ্ধ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড দেশের স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র নেপালে ফের নতুন করে বন্যার আশঙ্কা! পুত্রজায়ায় বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি ও বিদ্যানন্দের যৌথ উদ্যোগ শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল খেলাপি ঋণ কমছে: ড. তিতুমীর

শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেত্রী তাসনুভা তিশা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮ বার

শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তাসনুভা তিশা।
অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে সহকর্মীদের সঙ্গে গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িতে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তারা মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন। একপর্যায়ে পিকআপটি আটক করা সম্ভব হয় বলে জানান তিশা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়।
ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিশা জানান, দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল। তবে অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি বলেও জানান এই অভিনেত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories