বায়ুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (৩০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বার্তায় বলা হয়েছে, বায়ুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
Leave a Reply