রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

সুপার ড্যান্সার ৪: শিল্পার পরিবর্তে বিচারকের আসনে কারিশ্মা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৪০ বার

পর্নকাণ্ডে অভিযুক্ত হয়ে রাজ কুন্দ্রা জেলে। পর্ন তৈরির অভিযোগে তাকে গ্রেফতার করেছেন মুম্বাই পুলিশ। ফলে প্রভাব পড়েছে স্ত্রী শিল্পা শেট্টির ভাবমূর্তিতে। স্বামী গ্রেফতার হওয়ার খবরে নিজের ভাবমূর্তি নষ্টের আঁচ পেয়েছেন শিল্পা। ডান্স রিয়্যালিটি শো সুপার ডান্সার ৪-এর বিচারকের আসনে ছিলেন তিনি। আপাতত শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন নায়িকা।

স্বামীর গ্রেফতারির পর নিজের সমস্ত শ্যুটিং বাতিল করেছেন শিল্পা। তার পরিবর্তে বিচারকের আসনে দেখা যাচ্ছে কারিশ্মা কাপুরকে। স্বামীর গ্রেফতারি এবং পারিবারিক জীবনে সমস্যার প্রভাবের জেরেই রিয়্যালিটি শো থেকে সরেছেন শিল্পা। সূত্রের খবর, প্রযোজনা সংস্থা শিল্পাকে সরিয়ে কারিশ্মাকেই সিজনের জন্য বিচারকের আসনে বসাতে চাইছে । ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুর। শিল্পা ও কারিশ্মা বলিউডের সমসাময়িক অভিনেত্রী। এর আগেও রিয়্যালিটি শোতে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে কারিশ্মাকে। স্টার প্লাসে নাচ বলিয়েতে দেখা গিয়েছিল তাকে। রিয়ালিটি শো-তে করিশ্মাকে আমন্ত্রণ জানানোর জন্য এক বিশেষ এপিসোডের আয়োজন করা হয়। লোলোর ছবির গানের তাল মেলাতে দেখা যায় প্রতিযোগিদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories