সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

টঙ্গীতে এক তরুণের আত্মহত্যা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার

গাজীপুরের টঙ্গীতে ইসরাফিল (২২) নামে এক তরুণ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন সে।
রোববার সকালে টঙ্গীর আরিচপুর আঙ্গুরের মার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ইসরাফিল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাইন্নাধলা গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, পরিবারের সঙ্গে ওই আঙ্গুরের টেক এলাকার ভাড়া বাসায় থাকতো ইসরাফিল। কোনো কাজ করতো না সে। তবে মোবাইলে অনলাইনে ক্যাসিনো খেলত। এ নিয়ে পরিবারে অশান্তি বিরাজ করছিল। এর জেরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইসরাফিল।
পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার এসআই সৈয়দ বাইজিদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories