সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির নকল আর হবে না, ঠিকমতো লেখাপড়া করতে হবে: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন : জামায়াত আমির যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে যা আছে ব্রেভ বার্মা অ্যাক্ট’ পাস, মিয়ানমারের ওপর আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫ শহিদ হাদি হত্যা মামলার প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার নির্দেশ ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘সিকুয়্যেল’ প্রসঙ্গে মুখ খুললেন রণবীর

ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের চেয়ারম্যান তামিজী, সেক্রেটারি হামিদা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার

কবি, সমাজবিজ্ঞানী ও শিকড় সন্ধানী লেখক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীকে চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ড. হামিদা খানমকে সেক্রেটারি জেনারেল করে ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের (ডিইউএসটিআর) ২০২৫-২০২৮ মেয়াদি নির্বাহী পর্ষদ গঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত কাউন্সিলে এ কমিটি গঠিত হয়। এতে কো-চেয়ারম্যান পদে শিক্ষাবিদ অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা মোড়ল জিয়াউর রহমান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে নারীনেত্রী অধ্যাপক নায়লা ইসলাম ও ডা. তৌফিক রেজা খান, সাংগঠনিক সম্পাদক পদে কোটা সংস্কার আন্দোলনের রূপকার, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মঈন খান, সমাজকল্যাণ সম্পাদক পদে সাদিয়া তাসলিম, যুব সম্পাদক পদে জসীম উদ্দীন সৈকত, ক্রীড়া সম্পাদক পদে তন্ময় সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রিয়াঙ্কা বিশ্বাস পিংকি, আন্তর্জাতিক সম্পাদক পদে আফরিন প্রমি, নির্বাহী সদস্য পদে সার্জিয়া ফেরদৌসী সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, ‘বর্তমান সরকার, জাতীয় আন্তর্জাতিক সংস্থাসমূহের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারকে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নতুন কমিটি অঙ্গীকারবদ্ধ। আমরা “হোমোক্রেসি” নামে একটি আন্তর্জাতিক মানসম্মত জার্নাল উপহার দেবো।’ এসময় তিনি শিক্ষা ও ইতিহাস কমিশন গঠনের দাবি জানান।

তিনি আরও বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র মেরামতের কাজে অংশগ্রহণ করা উচিত। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। নির্বাচিত জনপ্রতিনিধিগণ জনতার ক্ষমতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories