বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

জ্বর কিছুটা কমেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৯৯ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা প্রতিষেধক টিকা নেয়ার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বরে ভুগছেন। তবে এখন তার জ্বর কিছুটা কমেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান খালেদা জিয়া চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বরের তাপমাত্রা কিছুটা কমেছে।

ঈদের দিনগত বুধবার (২১ জুলাই) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখান থেকে বের হয়ে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান। 

এসময় তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর এখন মোটামুটি ভালো আছেন। তবে বিএনপি চেয়ারপারসন করোনার টিকা নেওয়ার পর জ্বরে আক্রান্ত হয়েছেন।

খালেদা জিয়াকে দেখে আসার পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের আরও বলেন, আমরা যেটা বরাবরই বলে আসছি এবং চিকিৎসকদের যেটা পরামর্শ, সেটা হলো তার উন্নত চিকিৎসা দরকার, উন্নত সেন্টারে। এটা খুবই বেশি প্রয়োজন তার।

দেশবাসীর জন্য খালেদা জিয়ার কোনো বার্তা আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, দেশবাসীর কাছ থেকে তিনি দোয়া চেয়েছেন এবং ঈদের দিনে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। করোনা থেকে যাতে দেশ মুক্ত হতে পারে, সেজন্য আল্লাহর কাছে তিনি দোয়া চেয়েছেন।

রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গত সোমবার (১৯ জুলাই) বিকেলে গাড়িতে বসেই করোনাভাইরাসের টিকা নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। টিকা নেয়ার পর তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এসময় ডা. এজেডএম জাহিদ জানিয়েছিলেন, মডার্নার টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। টিকা পরবর্তী কিছু জটিলতা দেখা যায় জানিয়ে তিনি খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়াও চেয়েছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories