সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

ছুরিকাঘাতে যুবক হত্যা, আটক-৩

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার

গাজীপুরের টঙ্গীতে মো. কামরুজ্জামান (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান দত্তপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। নিহতের হাঁটু ও উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আটককৃতরা হলেন- সামসু (৩২), রনি (২২) ও পলাশ (৩০)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে। সেখানে রক্তাক্ত অবস্থায় কামরুজ্জামানকে পড়ে থাকতে দেখেন তারা। পরে তারা তাকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কামরুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন চিকিৎসক। ঢামেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। তিনজনকে সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories