শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

সিআইডির এসিপি প্রদ্যুমনের মৃত্যু মেনে নিতে পারছে না ভক্তরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার

সনি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’। আর এর অন্যতম চরিত্র এসিপি প্রদ্যুমন। শিবাজী সতমের অভিনয় এই চরিত্রটাকে প্রতিটি মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। তবুও আর দেখা যাবে না এসিপি প্রদ্যুমনকে। সনি টিভির পক্ষ থেকে জানানো হয়েছে এই আইকনিক চরিত্রের মৃত্যু দেখানো হয়েছে। কারণ শিবাজী আর এই চরিত্রে কাজ করতে চাইছেন না। অভিনেতা নিজেই চরিত্রটি থেকে বিরতি চাইছিলেন আর সে কারণেই পর্দায় তার মৃত্যুর দৃশ্য দেখানো হয়েছে। তবে এ বিষয়টি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন সিআইডি ভক্তরা।
হিন্দুস্টান টাইমস থেকে জানা গেছে, ১৯৯৮ সাল থেকে সিআইডির প্রধান চরিত্র এসিপি প্রদ্যুমনকে দেখছে দর্শক। তবে প্রচারে আসা শেষ পর্বে দেখা যায়, ভয়ঙ্কর অপরাধী বার্বোজা একটি বিস্ফোরণের ফাঁদে ফেলে দেন এসিপিকে, যেখানে তার মৃত্যুর ইঙ্গিত দেয়া হয়। এ নিয়ে জল্পনা চললেও শেষ পর্যন্ত শনিবার (৫ এপ্রিল) রাতে সনি টিভি ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করে যে, এসিপি প্রদ্যুমন আর জীবিত নেই। সেই পোস্টে একটি ছবি দেয়া হয়, যেখানে লেখা ছিল- ‘একটি যুগের অবসান। এসিপি প্রদ্যুমনের (১৯৯৮-২০২৫)। এসিপি প্রদ্যুমনের স্মৃতিতে… একটি অপূরণীয় ক্ষতি।’
শনিবার রাতে সনি টিভি ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করে যে, এসিপি প্রদ্যুমন আর জীবিত নেই। ছবি: সংগৃহীত
শনিবার (৫ এপ্রিল) রাতে সনি টিভি ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করে যে, এসিপি প্রদ্যুমন আর জীবিত নেই। ছবি: সংগৃহীত
এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক আর ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। অভিনেতা নিজে বিরতি চাইলেও ভক্তরা এটা মানতে নারাজ। সনি টিভির সেই পোস্টে কেউ লিখেছেন, এটা কী করলেন আপনারা? আমাদের প্রিয় চরিত্র, যার সঙ্গে একটা পুরো প্রজন্মের স্মৃতি জড়িয়ে আছে, তাকে এমনভাবে শেষ করে দিলেন? অন্য একজন ভক্ত লিখেছেন, এটা শুধু এসিপি প্রদ্যুমনের মৃত্যু নয়, এটা সিআইডি নাটক এবং সনি টিভির মৃত্যুও। আপনারা একটা চরিত্র নয়, একটা ইতিহাসকে শেষ করে দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসিপির চরিত্রের মৃত্যু নিয়ে নেটিজেনদের আলোচনা চলমান।
বিপি সিং নির্মিত ও প্রযোজিত সিআইডি ধারাবাহিকটি ১৯৯৮ সাল থেকে সনি টিভিতে প্রচারিত হয়ে আসছে। এই দীর্ঘ সময়ে প্রায় ১৬০০টিরও বেশি পর্ব সম্প্রচার হয়েছে ।
বিপি সিং নির্মিত ও প্রযোজিত সিআইডি ধারাবাহিকটি ১৯৯৮ সাল থেকে সনি টিভিতে প্রচারিত হয়ে আসছে। এই দীর্ঘ সময়ে প্রায় ১৬০০টিরও বেশি পর্ব সম্প্রচার হয়েছে ।
শিবাজী সতম ২৭ বছর ধরে এই চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। প্রজ্ঞা, সাহস, নেতৃত্ব আর ন্যায়বোধের এক অনন্য প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। তবে অভিনেতা নিজেই যেন এই চরিত্র থেকে বের হটে চাইছিলেন। সে কারণেই পর্দায় তার মৃত্যু দেখানো হয়েছে। উল্লেখ্য, বিপি সিং নির্মিত ও প্রযোজিত সিআইডি ধারাবাহিকটি ১৯৯৮ সাল থেকে সনি টিভিতে প্রচারিত হয়ে আসছে। এই দীর্ঘ সময়ে প্রায় ১৬০০টিরও বেশি পর্ব সম্প্রচার হয়েছে এবং এটি ভারতের অন্যতম দীর্ঘতম চলমান ধারাবাহিক নাটক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories