শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদ কেমন কাটলো খালেদা জিয়ার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২২৫ বার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় এবারের ঈদুল আজহা উদযাপন করছেন। করোনার কারণে কারও সঙ্গে দেখা-সাক্ষাৎ করেননি তিনি। তবে তার ভাই ও নিকটআত্মীয়দের সঙ্গে ফিরোজায় দেখা করেছেন বলে জানা গেছে।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দলীয় নেতা-কর্মীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের এক নিকটআত্মীয় এই সব তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়া ঈদুল আজহা উপলক্ষে একটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছেন। এছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুটি গরু কোরবানি দেওয়া হয়েছে।

ঈদের দিন দুপুরে নিকটাত্মীয়দের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন খালেদা জিয়া। এসময় ভাই শামীম ইসকান্দার, তার পরিবারের সদস্য ও তার আরেক ভাই প্রয়াত সাঈদ ইসকান্দারের স্ত্রী ও পরিবারের অন্যরা খালেদা জিয়ার কাছে আসেন।

লন্ডনে থাকা তার বড় ছেলে তারেক রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের পরিবারের সদস্য সঙ্গে ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories