বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর নামে গরু কোরবানি দিলেন আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি, বগুড়া
  • আপলোডের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১২৪ বার

আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা ও টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবারও গরু কোরবানি দিয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা এলএলবি। তিনি নিজেই গরু জবাই করার মধ্য দিয়ে কোরবানি সম্পন্ন করেন। ঈদের দিন আজ বুধবার (২১ জুলাই) সকালে শহরের নিজ বাড়িতে তিনি এই গরু কোরবানি দেন।

প্রধানমন্ত্রীর নামে কোরবানি দেওয়া প্রসঙ্গে আনোয়ার হোসেন রানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশবাসীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহান আল্লাহপাক যেন আমাদের প্রিয় নেত্রীকে নেক হায়াত দান করার পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারেন এই লক্ষেই প্রতি বছরের ন্যায় এবারও কোরবানি দিয়েছেন তিনি। কোরবানির মাংসগুলো করোনায় কর্মহীন অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories