শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

জুলাই-আগস্ট হত্যা মামলায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডল গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৬২ বার

গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে হত্যা মামলায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেফতার করেছে রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা।
শুক্রবার (১৭জানুয়ারি) বিকেল ৩টার দিকে উত্তরা দিয়াবাড়ি সংলগ্ন রূপায়ণ সিটি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামুন মণ্ডল গাজীপুর মহানগরীর ৩৫নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এছারা তিনি মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছিলেন।
ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, হত্যা মামলায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ প্রকৃয়াধীন রয়েছে।
এ বিষয়ে পুলিশের একটি সূত্র জানায় তাকে আদালতে সর্পোর্দ করে রিমাণ্ড মঞ্জুরের আবেদন করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories